Showing posts with label হেল্থ টিপস্. Show all posts
Showing posts with label হেল্থ টিপস্. Show all posts

ভাত খাওয়ার পর যে কাজগুলো করলে শরীরের ক্ষতি হয়,,হেল্থ টিপস্

ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করবেন না !!!
পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার ভাত
৷চিকিৎসকরা স্বাস্থ্যরক্ষায় ভাত খাবার পর পাঁচটি কাজ
করতে অনুৎসাহিত করেন। এগুলো হলো:

১. ভাত খাওয়ার এক ঘণ্টা আগে বা ১/২ ঘণ্টা পর ফল
খাবেন। কেননা, ভাত খাওয়ার পরপর কোনো ফল
খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

২. সারাদিনে অনেকগুলো সিগারেট
খেলে যতখানি ক্ষতি হয়, ভাত খাওয়ার পর
একটি সিগারেট বা বিড়ি তার চেয়ে অনেক
বেশী ক্ষতি করে। তাই ধূমপান করবেন না।

৩. চায়ের মধ্যে প্রচুর পরিমাণ টেনিক এসিড
থাকে যা খাদ্যের প্রোটিনের পরিমাণকে ১০০ গুণ
বাড়িয়ে তোলে। ফলে খাবার হজম হতে স্বাভাবিকের
চেয়ে অনেক বেশী সময় লাগে। তাই ভাত খাওয়ার পর
চা খাবেন না।

৪. বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করবেন না।
খাবার পরপরই বেল্ট কিংবা প্যান্টের কোমর
ঢিলা করলে অতি সহজেই ইন্টেস্টাইন (পাকস্থলি)
থেকে রেক্টাম (মলদ্বার) পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ
বেঁকে যেতে পারে, পেঁচিয়ে যেতে পারে অথবা ব্লকও
হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যাকে ইন্টেস্টাইনাল
অবস্ট্রাকশন বলা হয়। কেউ
বেশি খেতে চাইলে আগে থেকেই কোমরের বাধন
ঢিলা করে নিতে পারেন।

৫. গোসল করবেন না। ভাত খাওয়ার পরপরই গোসল
করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়।
ফলে পাকস্থলির চারপাশের রক্তের পরিমাণ
কমে যেতে পারে যা পরিপাক তন্ত্রকে দুর্বল
করে ফেলবে, ফলে খাদ্য হজম হতে সময় স্বাভাবিকের
চেয়ে বেশী লাগবে।

* আমাদের পোষ্ট যদি আপনাদের সামান্য ভাল
লেগে থাকে অথবা উপকারে এসে থাকে,,, তবে শেয়ার
করে বন্ধুদের দেখার সুযোগ দিন এবং কমেন্টে অন্তত
একটা THX জানাইয়েন.... আপনাদের সুখী জীবনই
আমাদের কাম্য । ধন্যবাদ।

ডায়াবেটিস কি ? কেন হয় ! এর হাত থেকে কিভাবে নিজেকে বাচাঁবেন জেনে নিন,,

ডায়াবেটিস হলো ঘাতক ব্যাধি রক্তের মধুমেহ
সমস্যা বা রক্তে গল্গুকোজ বেশি। আমাদের শরীরের
প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। তেমনি একটি অঙ্গ
অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস), যার কাজ ইনসুলিন উৎপাদন
করে রক্তে সরবরাহ করা।

কোনো কারণে যদি অগ্ন্যাশয়ে বাধা সৃষ্টি হয় তখন
ইনসুলিন উৎপাদন কমে গিয়ে সরবরাহ কমে যায়। তখনই
রক্তে গল্গুকোজের পরিমাণ বেড়ে যায়। আর এই
গল্গুকোজ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলা হয়।
সাধারণত এই রোগ তাদের মধ্যে থাকে যাদের বংশগত
এই রোগের প্রবণতা আছে অথবা যারা শ্রমবিমুখ,
অথবা যারা খুবই কম কায়িক পরিশ্রম করেন এবং যাদের
তলপেটে যথেষ্ট স্টম্ফীতি দেখা দিয়েছে।

ডায়াবেটিস রোগের লক্ষণ

বারবার প্রস্রাব করা, অস্বাভাবিক মাত্রায় তৃষ্ণা ও
ক্ষুধা, অল্প পরিশ্রমেই বেশি ক্লান্তি, দৈহিক ওজন
হ্রাস, স্থূলাকৃতি চেহারা, ক্ষতস্থান
দেরিতে শুকানো ,পায়ে অসাড় অনুভূতি বা ধরে যাওয়া,
দৃষ্টিশক্তি আবছা হওয়া, চামড়ায়
শুষ্কতা বা চুলকানি ভাব আসা ইত্যাদি।
ডায়াবেটিস রোগীদের চিকিৎসা যেভাবে করা হয়
এমনিতে এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই।
কিন্তু জীবনশৈলীতে পরিবর্তন, শিক্ষা এবং খাওয়া-
দাওয়ার অভ্যাসে উন্নতি দ্বারা এ

রোগকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যেতে পারে। রোগ
যদি খুব বেড়ে যায়,

তাহলে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদিক ওষুধ, ইনসুলিন
চিকিৎসা দেওয়া হয়। ১০-১৫ শতাংশ ডায়াবেটিস রোগ
আয়ত্তে আনতে সহযোগী বা কৃত্রিম উপায়ে উৎপাদিত
ইনসুলিন ব্যবহার করা হয়, যখন রোগীর দেহে অতিরিক্ত
ইনসুলিন প্রয়োজন হয় রক্তে শর্করার স্তরকে নিয়ন্ত্রিত
করতে। এভাবে চিকিৎসার মাধ্যমে ডায়বেটিস
রোগকে আয়ত্তে আনা যায়।
তার পরেও ডায়াবেটিস অনিয়ন্ত্রণে থাকার কারণ
হলো_ স্বাস্থ্যের প্রতি বেপরোয়া ভাব এবং অশিক্ষা।
অনেক ডায়াবেটিস রোগী এর কারণ এবং উন্নতির উপায়
পর্যন্ত জানেন না।

ডায়াবেটিসের বিকল্প পদ্ধতির হলিস্টিক চিকিৎসা
হলিস্টিক চিকিৎসায় একজন রোগীকে দৌড়বিদদের
মতো দৌড়াতে বলি না বা মুঠো মুঠো ওষুধ সেবন
করতে বলি না। এই চিকিৎসায় রোগী নিজেই কিন্তু
নিজের চিকিৎসক, আমরা নিমিত্ত মাত্র। আমরা কেবল
রোগীকে তার সুস্থ হওয়ার পথের সন্ধান দিয়ে থাকি। এই
চিকিৎসার মূল চাবিকাঠি দুটি। স্বাস্থ্যসম্মত
খাদ্যাভ্যাস এবং ব্যায়াম। খাদ্যের একটি চার্ট
আমরা প্রস্তুত করেছি বিজ্ঞানসম্মতভাবে।
সেটা অনুসরণ করতেই হবে। রোগীর বয়স এবং রোগের ধরন
এবং তার বর্তমান অবস্থার ওপরই নির্ভর করে তার
প্রতিদিনের খাদ্য গ্রহণ। পুষ্টিকর ও পরিমিত আহার
তাকে ফিট রাখে। আর ব্যায়ামের ব্যাপারটি বিবিধ।
তার আগে মন নিয়ন্ত্রণের জন্য চাই সঠিক
উপায়ে মেডিটেশন। মানসিক চাপই মানুষের অসুখ ও
অশান্তির মূল কারণ। আমরা মানসিক চাপ কমানোর
কথা বলি। মহাজাগতিক

শক্তি থেকে জ্যোতি বা প্রাণরস আহরণের কথাও বলি।
তার জন্য নিয়মিত সময় দিতে হয়। চর্চা করতে হয় সঠিক
নিয়ম মেনে। যার মধ্যে রয়েছে যোগব্যায়াম, প্রাণায়াম
এবং রাজযোগ মেডিটেশন ও নিউরোবিক জিম।
হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার গত কয়েক বছর
ধরে দেশে বিজ্ঞানসম্মত উপায়ে মন ও শরীর চর্চার
মাধ্যমে স্বল্প ওষুধে ডায়াবেটিসের মতো জটিল রোগ
নিরাময়ে সাফল্যের সঙ্গে অবদান রেখে চলেছে।
নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন, চিকিৎসা নিন, সুস্থ
থাকুন।

জেনে নিন রসুন এর উপকারিতা,,,

জেনে নিন, খালি পেটে রসুন খাওয়ার যত উপকার
অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন
খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে।
কিংবা অনেকেই মনে করতে পারেন যে এটা স্রেফ
একটা কুসংস্কার। কিন্তু আসলেই কি তাই? একদম না!
খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর
একটি ব্যাপার। বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু
উপকার হয়, যেটা অন্য খাবারের
সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না।
চলুন, জেনে নিই খালি পেটে রসুন কীভাবে খাবেন ও কেন
খাবেন।
কীভাবে খাবেন?
খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার
আগে।
চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই
কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন।
কেন খাবেন?
খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের
ক্ষমতা বাড়িয়ে দেয়, একে পরিণত
করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের
মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস
কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ
করে। স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও
প্রতিরোধ করে খালি পেটে রসুন। অন্যদিকে পেটের
গণ্ডগোল জনিত অসুখ, যেমন ডায়রিয়া হলে এই
খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়।
সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ
করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে।
যাদের রসুনে অ্যালার্জি আছে তাঁরা এড়িয়ে চলুন।

গ্রিন টির উপকারিতা সম্পর্কে জানুন,,,

গ্রিন টির উৎপত্তি স্থল চীন । স্বাস্থ্যবিষয়ক একটি
ওয়েবসাইটে জানানো হয়, ওষুধ হিসেবে গ্রিন টি
হাজার বছর ধরে ব্যবহৃত হচ্ছে। সাধারণ চা আর গ্রিন টি’র
মধ্যে পার্থক্য হচ্ছে প্রক্রিয়াজাতকরণে। অন্যান্য চা
তৈরি করতে ‘ফারমেনটেইশন’ বা গাঁজন প্রক্রিয়া
চালানো হয় কিন্তু গ্রিন টি’র ক্ষেত্রে তা করা হয় না।
ফলে অন্যান্য চা থেকে গ্রিন টি’তে
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও পলি-ফেনলস বেশি
থাকে। তাই অন্যান্য চা থেকে গ্রিন টি’র উপকারিতা
বেশি। চা গাছের সবুজ পাতাই মুলত গ্রীন টি৷এই চায়ে
রয়েছে ভিটামিন এ, ই এবং সি৷ এছাড়াও রয়েছে
ক্যালমিয়াম, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন মিনারেল৷
ওজন নিয়ন্ত্রন:
গ্রিন টি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গ্রিন টি
শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে৷প্রতিদিন কমপক্ষে ৪
কাপ সবুজ চা খেলে অতিরিক্ত ৬৭ ক্যালোরি পোড়ানো
যায়৷
ডায়বেটিস:
খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বাড়ে, যা
প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে গ্রিন টি। ফলে দেহে
অতিরিক্ত চর্বি জমতে পারে না।
হৃদরোগ:
বিজ্ঞানীদের মতে, গ্রিন টি শরীরের প্রতিটি শিরায়
কাজ করে। ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তাই
কোনো কারণে রক্ত চাপে পরিবর্তন হলেও কোন ধরনের
ক্ষতি করে না। তাছাড়া এই চা রক্ত জমাট বাধতে দেয়
না। ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা অনেক কমে
যায়।
খাদ্যনালীর ক্যন্সার:
গ্রিন টি খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি কমায়।
এছাড়াও ভালো কোষগুলোর কোনো ক্ষতি না করে
সার্বিকভাবে ক্যান্সারের কোষ নির্মূল করে।
কোলেস্টেরল:
গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা
কমাতে সাহায্য করে। পাশাপাশি প্রয়োজনীয় উপকারী
কোলেস্টেরলের পরিমাণও বাড়ায়।
দাঁতের সুস্থতা:
গ্রিন টি’র ‘ক্যাটেকাইন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট
মুখের ভিতরের বিভিন্ন ব্যকটেরিয়া ও ভাইরাস ধ্বংস
করে। যা গলার ইনফেকশনসহ দাঁতের বিভিন্ন সমস্যা
কমিয়ে আনে।
রক্ত চাপ:
নিয়মিত গ্রিন টি পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে
যায়।
হতাশা থেকে মুক্তি:
প্রাকৃতিকভাবেই ‘থিয়ানিন’ নামের অ্যামাইনো এসিড
চা পাতায় পাওয়া যায়। এই উপাদান দুশ্চিন্তা ও হতাশা
কমাতে সাহায্য করে। তাই নিয়মিত গ্রিন টি পান করলে
অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়।
অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল:
চায়ের ক্যাটেকাইন উপাদান অ্যান্টি ভাইরাল ও
অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে বেশ কার্যকর। ফলে
ইনফ্লুয়েঞ্জা থেকে ক্যান্সার পর্যন্ত সব রকমের
রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। কিছু গবেষণায়
দেখা গেছে অনেক রোগ বিস্তারেও বাধা দেয় গ্রিন
টি।
ত্বকের যত্ন:
মুখে বয়সের ছাপ ও বলিরেখা দূর করতে গ্রিন টি’র জুড়ি
নেই। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামাটরি
উপাদান ত্বকে বলি রেখা পড়তে দেয় না। তাছাড়া এটি
ত্বকের রোদে পোড়াভাব কমাতে ও ব্ল্যাক হেডস দূর
করতে সাহায্য করে।
ক্যান্সারের ঝুঁকি কমায়:
ক্যান্সারের জন্য দায়ী কোষ জন্মাতে বাধা দেয় গ্রিন
টি, পাশাপাশি উপকারী কোষকে উজ্জীবিত করে।
তবে গ্রিন টি পানের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক
থাকুন৷ যেমন,
১. খালি পেটে কখনই গ্রিন টি খাবেন না৷ভরা পেটে এই
চা পান করবেন৷
২. খাওয়ার পর নির্ধারিত বিরতির পর গ্রিন টি পান
করুন৷
৩. রাত ৮টার পর গ্রিন টি পান করবেন না৷
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলেও এই চায়ে
ক্যাফেইনের মতো উপাদান থাকায় রাতে ঘুমের ব্যাঘাত
ঘটতে পারে৷
৪. গ্রিন টি পান করলে বেশী করে জল খাবেন কারন
ক্যালোরি পোড়ানোর যে উপাদানগুলি আছে এই চায়ের
মধ্যে আছে তাতে বেশী করে জল না খেলে হজমে
সমস্যা হতে পারে৷
গবেষণা

পেটের চর্বি কমানোর 4টি উপায়,,

যদি বলি আপনার পেটের
বিচ্ছিরি চর্বিগুলো কমানোর জন্য ব্যায়াম

করতে হবে না? নিঃসন্দেহে খুশি হয়ে উঠবেন আপনি!
তাহলে চিনে নিন ৪ টি জাদুকরী পানীয়কে। রোজ এক
গ্লাস করে পান করুন, পেটের বিচ্ছিরি মেদ দূর তো হবেই
এবং সেটার আর ফিরেও আসবে না। মেদহীন
ঝরঝরে কোমর হবে আপনার, সাথে বলাই বাহুল্য
যে কমবে ওজন। এবং আরও চমৎকার বিষয় হচ্ছে,
৪টি পানীয়ের কোনটাই দামী নয় এবং খেতেও সুস্বাদু!
১) বরফ শীতল পানি
হ্যাঁ, সামান্য বরফ শীতল পানি আপনার পেটের মেদ
কমাতে রাখবে দারুণ কার্যকরী ভূমিকা।
ঠাণ্ডা পানি আপনার মেটাবোলিজম বৃদ্ধি করে ও
অধিক ক্যালোরি পোড়াতে সাহায্য করে।
ভালো ফলাফলের জন্য দৈনিক অন্তত ১৬ আউন্স
ঠাণ্ডা পানি পান করবেন।
২) ডাবের পানি
ফ্রেশ ডাবের পানির চাইতে অসাধারণ পানীয় আর কিছুই
হতে পারে না। এটা উপস্থিত থাকে প্রচুর মিনারেল ও
ইলেক্ট্রোলাইট। যত বেশি ইলেক্ট্রোলাইট প্রবেশ
করবে শরীরে, আপনি তত ঝরঝরে ও এনারজেটিক অনুভব
করবে। আর উচ্চ মাত্রার ইলেক্ট্রোলাইট মেটাবোলিজম
বৃদ্ধিতেও দারুণ সহায়ক সব মিলিয়ে পেটের মেদ
তথা ওজন কমবে দ্রুত। বেশি নয়, প্রতিদিন মাত্র ১ গ্লাস
ডাবের পানি পান করুন।
৩) স্কিম মিল্ক বা ননী ছাড়া দুধ
সুপারশপে খুলেই পাবেন স্কিমড মিল্ক
বা ননী তোলা দুধ। এবং দামেও খুব বেশি নয়। মেদ
কমিয়ে ঝরঝরে হতে চাইলে রোজ পানি করুন এক গ্লাস
স্কিমড মিল্ক। এই দুধ আপনার শরীরের ফ্যাট
সেলগুলোকে ভাঙতে অনুপ্রাণিত করে, ফ্যাট জমতেও
দেয়না শরীরে। অনেক পুষ্টিবিদ বলেন যে স্কিমড মিল্ক
নিয়মিত পানে ৭০% ভাগ পর্যন্ত অধিক ফ্যাট
ঝরানো সম্ভব (যারা দুধ পান করেন না, তাঁদের তুলনায়)।
৪) কালো ও সবুজ চা
গ্রিন টি যে মেটাবোলিজম বৃদ্ধি করতে দারুণ সহায়ক,
এটা সকলেই জানেন। তবে কালো চাও কিন্তু কম যায়
না। তবে হ্যাঁ, পান করতে হব দুধ ও চিনি ছাড়া।
যারা স্লিম হতে চান, তাঁদের জন্য এটা দারুণ পানীয়।
৪৩% পর্যন্ত বেশি মেদ ঝরাতে পারবেন দৈনিক মাত্র দুই
কাপ কালো বা সবুজ চা পান করে!

পিরিয়ড সংক্রান্ত সমস্যা ও তার সমাধান,,,হেহে

পিরিয়ড সংক্রান্ত সমস্যাঃ যখন অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব  হয়

অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব নারীদের নিকট পরিচিত বিষয়। বিশেষ করে কিশোরীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এ নিয়ে কিশোরীরা দুশ্চিন্তায় ভোগেন। নিয়মিত ঋতুচক্র প্রতিমাসে দুই থেকে সাত দিন স্থায়ী থাকে। বেশিরভাগ নারী প্রতিমাসের ২৮ তারিখের সাতদিন পূর্বে অথবা সাতদিন পরে ঋতুস্রাবের মুখোমুখি হয়। প্রতি ঋতুস্রাবে গড় রক্তক্ষরণের মাত্রা …৬০ থেকে ১০০ মিলিগ্রাম। এর অধিক রক্তক্ষরণ হলে সেটাকে অনিয়ন্ত্রিত ঋতুস্রাব হিসেবে ধরে নেওয়া হয়।

অনিয়মিত ঋতুস্রাবের কারণ :-
গর্ভধারণজনিত অনিয়মিত ঋতুস্রাব। ঋতুস্রাব সমস্যা শুরু হলে প্রথমে গর্ভধারণ টেস্ট (প্রেগনেন্সি টেস্ট) করা দরকার। নির্ধারিত সময়ের পর রক্তক্ষরণ বন্ধ না হলে গর্ভপাতের আশংকা বা ইকটোপিক( জরায়ুর বাইরে গর্ভধারণ) গর্ভধারণের সম্ভাবনা থাকে। এক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট বা গর্ভধারণ পরীক্ষা জরুরী।
গর্ভনিরোধ বড়ি খাওয়ার ফলে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে।
সন্তান জন্মদানের সময় ইনজেকশন গ্রহণ করলে অনিয়মিত মাসিক হতে পারে।
শারীরিক ওজন বাড়লে বা কমলে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধি থাইরোয়েড রোগ এবং পলিস্টিক ওভারিয়ান রোগের সম্ভাবনা বাড়ায়। আবার শারীরিক ওজন কমে গেলে তা ক্যান্সার, টিউবারকোলোসিস রোগ বাড়াতে পারে।এছাড়া শারীরিক ওজনের এই তারতাম্য থাইরোয়েড, অনিয়মিত ঋতু চক্র এবং ঘুমের মাত্রা বাড়ায়। তখন হরমোনজনিত এই রোগের চিকিৎসার প্রয়োজন হয়।
আবেগীয় মানসিক চাপের (পরীক্ষা সক্রান্ত, বৈবাহিক সমস্যা, নিকট আত্বীয় হারানো) প্রভৃতির ফলেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে।
জননাঙ্গের যক্ষা, গণোরিয়া, সিফিলিস, এইডস, ডায়াবেটিস প্রভৃতির কারণে হতে পারে৷

=>> লক্ষণ সমূহ :- <==
# মাসে ২/৩ বার মাসিক বা ঋতুস্রাব হতে পারে
# শুরু হওয়ার ১/২ দিন পরই শেষ হয়ে যায় এবং কয়েকদিন পর আবার শুরু হয়
# একনাগাড়ে অনেকদিন ধরে চলতে পারে
# কোনো কোনো সময় স্বল্পকালীন মাসিক দেখা যায় এবং পরবর্তীতে মাসিক শুরু হলে তা প্রায় ২/৩ মাস পর্যন্ত চলতে থাকে
# রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা দিতে পারে
# ক্ষুধামন্দা ও শরীর দুর্বল বোধ হয়
# মেজাজ খিটখিটে ও অশ্বস্তি বোধ
# রুগ্নতা ও সাংসারিক অশান্তি দেখা দিতে পারে৷

জটিলতা :-
# সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্ব দেখা যেতে পারে
# অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে
# টিউমার ও ক্যান্সারজনিত হলে সময়মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে মৃত্যুও হতে পারে

অনিয়মিত ঋতুস্রাব বন্ধে যা করা উচিত :-
# প্রচুর পরিমাণে পানি পান করুন এবং নিজেকে ঠান্ডা রাখুন।
# বিবাহিতরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ বন্ধ করবেন না। কেননা এই সময়ে গর্ভধারণের ঝুঁকি থেকেই যায়। যদি আপনি জন্ম নিয়ন্ত্রণের বড়ি নিয়মিত গ্রহণ করেন। সেক্ষেত্রে এটা আপনার ঋতুস্রাব বন্ধ হবার পরও চালিয়ে যেতে হবে।
# শারীরিক এবং মানসিক চাপ কমিয়ে ফেলুন। নিয়মিত শরীর চর্চা, সুষম খাদ্য গ্রহণ করুন এবং ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করুন।
# প্রতিদিন ক্যালসিয়ামের অভাব পূরণ করে (ক্যালসিয়াম সাপ্লিমেন্ট) এরকম ওষুধ সেবন করুন
# রোগীকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে
# মানসিকভাবে আস্বস্ত হতে হবে
# রক্তস্বল্পতা দেখা দিলে রক্ত দিতে হবে
# পুষ্টিকর খাবার ও হালকা ব্যায়াম করতে হবে
# সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

#পিরিয়ড #ঋতুস্রাব

মাইগ্রেন বা মাথা ব্যাথা হলে কি করবেন,,

মাইগ্রেন দূর করবেন যেভাবে
--------------------------------------
মাইগ্রেনের ব্যাপারটি মাথাব্যথার মতো হলেও একটু আলাদা। এ মাথাধরার সঙ্গে থাকে বমিভাব। মাইগ্রেনের অন্যতম  লক্ষণ হলো, এতে আলো ও জোড়ে শব্দ সহ্য হয় না। এ ব্যথা থাকে দীর্ঘ সময় ধরে। সাধারণত কয়েক ঘণ্টা থেকে ৩ দিন পর্যন্ত এর প্রকোপ বজায় থাকে। অনেক সময় বিশেষ কোনো খাবার, পাউডার বা পারফিউমের উগ্রগন্ধ, সিগারেটের ধোঁয়া, মানসিক চাপ, অতিরিক্ত বা কম ঘুম কিংবা ঠাণ্ডা থেকে মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। তবে আমাদের দৈনন্দিন জীবনাচারণ ও খাওয়াদাওয়ার কিছু পরিবর্তনের মাধ্যমে আমারা এ ব্যথা থেকে রক্ষা পেতে পারি।


মাইগ্রেন দূর করার উপায় :

১. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত।
২. অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা।
৩. কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে।
৪. উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা।
৫. বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা।
৬. ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার, যেমন- ঢেকি ছাঁটা চালের ভাত ও এ চালের বিভিন্ন পদ, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক।
৭. বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর মাইগ্রেন উপশম কর।