Showing posts with label সফলতা ও আত্নবিশ্বাস. Show all posts
Showing posts with label সফলতা ও আত্নবিশ্বাস. Show all posts

বডেনিস মেধাবী ছাত্র মার্টিন এর গল্প,,,

মার্টিন:-

ডেনমার্কের ইতিহাসে অন্যতম মেধাবী এবং পরিশ্রমী ছাত্র মার্টিন বাং এর বয়স মাত্র ২১ বছর এবং এরই মধ্যে তিনি নতুন রেকর্ড করে বসেছে। ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয়, কঠিন এবং সবচেয়ে প্রতিযোগিতামূলক দুটি প্রোগ্রাম, কোপেনহেগেন বিজনেস স্কুলের বিএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস এবং কোপেনহেগেন ইউনিভার্সিটির বিএসসি ইন ইকনমিক্স; এ প্রোগ্রাম দুটিতে একই সাথে ভর্তি হয়ে সপ্তাহে গড়ে মার্টিন ৬০ থেকে ১১০ ঘণ্টা নিরলসভাবে পড়াশোনা করে যাচ্ছে।
বিষয়টা অনেকটা এরকম, কেউ ঢাকা ভার্সিটির ইকনমিক্সে পড়ছে। আবার একই সাথে আইবিএর বিবিএ-তেও পড়ছে। কিন্তু সেটি কি সম্ভব? পৃথিবীর কোথাও সেটি সম্ভব না হলেও সুপার ট্যালেন্ট মার্টিন এ অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে।
ডেনমার্কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রাম হচ্ছে কোপেনহেগেন বিজনেস স্কুলের বিএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস এবং এ দেশের সবচেয়ে বেশি গ্রেড পাওয়া মেধাবী ছাত্রছাত্রীরাই এ প্রোগ্রামে ভর্তি হবার যোগ্যতা অর্জন করে থাকে। সেক্ষেত্রে মার্টিন এমনিতেই দেশ সেরা ছাত্র। কিন্তু ডেনমার্কের সেরা ইউনিভার্সিটি কোপেনহেগেন ইউনিভার্সিটির বিএসসি ইন ইকনমিক্সে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে মার্টিনকে খরচ করতে হচ্ছে নিজের পকেটের টাকা অর্থাৎ ডেনিশ সরকারের শিক্ষা বৃত্তি শুধুমাত্র একটি ডিগ্রী অর্জনের জন্য হলেও দুটি ডিগ্রীর শিক্ষা বৃত্তির আওতাধীন নয়।
মার্টিনের দিন শুরু হয় সকাল ৮টায় কোপেনহেগেন ইউনিভার্সিটি দিয়ে এবং শেষ হয় রাত আড়াইটাই স্টুডেন্ট এপার্টমেন্ট ফ্রেডিক্সবর্গে পড়ার বাতি বন্ধ করার মাধ্যমে! আমাদের দেশের ছাত্রছাত্রীরা মার্টিনের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারেন, বিশেষত অধ্যবসায় ও চেষ্টার মাধ্যমে অসম্ভবকে যে সম্ভব করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত ২১ বছরের মার্টিন।

স্টিভ জবস এর অকাল্ত চেষ্টা ও অবশেষে আজকের অ্যাপেল

স্টিভ জবস:-

স্টিভ জবসকে বলা হয় উদ্যোক্তাদের গুরু, যিনি সর্বাধিক বিক্রি হওয়া আইপ্যাড, আইফোন, অ্যাপেল নোটবুক, আইম্যাক ইত্যাদির আবিষ্কারক। তিনি বর্তমান সময়ের সবথেকে প্রভাবিত বিজনেস ম্যান এবং তার সৃষ্টি তাঁকে প্রযুক্তি জগতে চির অমর করে রাখবে।
ব্যর্থতাঃ
আমরা আজকে যেই অ্যাপেল দেখছি, এই অ্যাপেল প্রথম দিকে ঐভাবে সফলতার মুখ দেখতে পারে নি। তিনি অনেকটা হতাশ হয়ে এবং নতুন উদ্ভাবন আসছিলো না বলে টিম ম্যানেজমেন্টের ছেড়ে নেক্সট নামে অন্য কোম্পানি প্রতিষ্ঠান করেন তিনি। নেক্স্যটও ভালো ফল দিচ্ছিলো না, যেকারনে তিনি আবার তার স্বপ্নের অ্যাপেলে ফিরে আসেন। কঠোর সাধনার ফলে তিনি এটিকে ক্রিয়েটিভ ওয়েতে নিয়ে যেতে সামর্থ্য হন।
অবশেষে আজকের অ্যাপেলঃ
স্টিভ জবস সব সময় চেষ্টা করতেন কীভাবে নতুন আইডিয়া দিয়ে অন্যের চেয়ে নতুনভাবে শুরু করা যায়। যা অন্য মানুষ নতুন জিনিস হিসাবে নিবে। নতুন নতুন সৃষ্টি তৈরি করবে। এভাবে কঠোর সাধনার ফল আজকের এই প্রযুক্তি চমক অ্যাপেল।

বিল গেটস এর সংক্ষিপ্ত জীবনী

বিল গেটস:-

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার আগে বিল গেটস ছিলেন একজন ব্যর্থ উদ্যোক্তা। পরবর্তীতে কঠোর পরিশ্রমের ফলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হন এবং তার বিলাস বহুল বাড়ি Xanadu 2.0 (the ‘Bill Gates House’) যেটা কম্পিউটার এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রিত, মিউজিক এবং লাইটেরও লক্ষণীয় ব্যবহার আছে বাড়িটিতে।
ব্যর্থতাঃ
প্রথমে ট্রাফ-ও-ডাটা নামে একটি প্রতিষ্ঠান ছিল বিল গেটসের, যেটা ট্রাফিক কাউন্টার এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারদের রিপোর্ট তৈরি করতো। এভাবে এই প্রতিষ্ঠান ট্রাফিককে হেল্প করতো। মূলত ট্রাফ-ও-ডাটা ৮০০৮ নামে এই অ্যাপ যা ট্রাফিক টেপ পড়তে পারতো এবং সেই ডাটা প্রসেস করতো। তারা এই পণ্য বিক্রি করতে শুরু করলো দেশের ভেতর কিন্তু তারা ব্যর্থ হন, কারণ যন্ত্রটা সঠিক ভাবে সবসময় কাজ করতে পারতো না।
অতঃপর সফলতাঃ
বিল গেটসের সহযোগী পল অ্যালেন জানান যদিও ট্রাফ-ও-ডাটা ভালোভাবে কাজ করতো না, তবে এর থেকে পাওয়া অভিজ্ঞতা কয়েক বছরের মধ্যে তাঁকে মাইক্রোসফট গড়তে সহায়তা করেছিল। এভাবেই একদিন মাইক্রোসফট বিশ্বের সবথেকে বড় পার্সোনাল কম্পিউটার অপেরেটর হয়ে উঠে।

নিক উডম্যান বি ক্যাটাগরির স্টুডেন্ট হয়েও ,,পরবর্তিতে বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার হয়ে উঠেন


নিক উডম্যান :-

নিক ছিলেন পড়াশোনায় একজন বি ক্যাটাগরির স্টুডেন্ট। তিনি বিলিয়নিয়ার হিসাবে জন্মগ্রহণ করেননি। বর্তমানে তার GoPro ক্যামেরা প্রতিষ্ঠানের আগে তার দুইটা অনলাইন উদ্যোগ ব্যর্থ হয়।
ব্যর্থতাঃ
প্রথমে তিনি ইম্পেয়ারওয়ল নামে যে ই-কমার্স সাইট তৈরি করেন, যেখানে তিনি কম মূল্যের ইলেক্ট্রনিকস পণ্য সেল করতেন। কোম্পানি খুব ভালো করতে পারছিল না, ফলে তিনি লছ করছিলেন, যেকারণে তিনি এই প্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরবর্তীতে ১৯৯৯ সালে তিনি ফানবাগ নামে অনলাইন মার্কেটিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই ওয়েব ছিল গেম নিয়ে কাজ। গেমের মাধ্যমে তিনি বিজনেস করতেন। যারা অংশগ্রহণ করতো তাদের ক্যাশপ্রাইজ দিতেন। এই কোম্পানি ৩.৯ মিলিয়ন অর্থ সংগ্রহ করে বিভিন্ন জনের কাছ থেকে। কিন্তু ২০০১ সালে তিনি ব্যর্থ হতেই থাকেন। তিনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছিলেন না। যেকারনে তিনি এটি বন্ধ করে দিতে বাধ্য হন। এই বিজনেস থেকে তিনি ৪ মিলিয়ন ডলার লছ খান।

অবশেষে সফলতাঃ
দুইটি কোম্পানিতে লসের কারণে তিনি একটু ক্লান্ত হয়েছিলেন, যেকারনে তিনি রিফ্রেশমেন্টের জন্য দূরে বেড়াতে যান এবং সেখান থেকে ফিরে এই গোপ্রো ক্যামেরা নিয়ে কাজ শুরু করেন। বিশেষ করে যারা ভ্রমন প্রিয় এবং অ্যাথলেট। যদিও তিনি অনেক বার বলেছেন এই সময় তিনি অনেক ঝুঁকিতে থাকতেন এবং তা থেকে তিনি বের হতে চাইতেন। অবশেষে তিনি বিশ্বের সবথেকে কমবয়সী বিলিয়নিয়ার হয়ে উঠেন এবং তার কোম্পানি গোপ্রো ছিল অ্যামেরিকার সবথেকে দ্রুত বেড়ে উঠা কোম্পানি।

বার বার ফেল করেও জ্যাক মা আজ বিশ্বসেরা,,,


জ্যাক মার কাহিনী,,

প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরীক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি। চীনে যখন কেএফসি আসে তখন ২৪ জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩ জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি আমি। এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচ জন আবেদন করেছে তন্মধ্যে চার জনের চাকরি হয়েছে বাদ.পড়েছি শুধুই আমি। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি। এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে।
ফোবর্স ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩ তম ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার। জ্যাক মার জীবনে এতবার ব্যার্থ হওয়ার পরও বড় হওয়ার,প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দু মাত্র পিছপা হন নি। অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। যেই জ্যাক মা চাকরির জন্য ৩০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা ডটকম চীনে নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে।
জ্যাক মা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত৷ টাইম মেগাজিনে জ্যাক মা কে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল।
কিন্তু জ্যাক মা আশাহত হন নি। তিনি চলেছেন আপন গতিতেই৷ তার সেই গতিই তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে। তিনি বলেন, যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময়৷ আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবী বাসির কাছে অনুসরণীয় ব্যাক্তিত্ব৷ ইচ্ছা করলেই নিজেকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারে। জ্যাক মার একটি বিখ্যাত উক্তি, তিনি বলেছিলেন “আমার মনে হয় পাগল হওয়াই ভাল। আমরা পাগল কিন্তু নির্বোধ নই ”

নিজের প্রতি বিশ্বাস এনে দেয় সফলতা

বিশ্বাস রাখুন নিজের প্রতি – ‘আপনি সফল হবেন’


আপনি জানেন কি, আপনার সম্ভাবনা কতটুকু ? একবার ভাল করে ভেবে দেখুন? আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আর সম্ভাবনার তুলনা করুন। আপনি কি চান - সেটা ঠিক করুন। লক্ষ্যটাকে স্থির করুন। সফলতা তো আপনারই। আপনার ভিতরেও আছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাটাকে খুঁজে বের করতে হবে। আর এই খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনারই। কিভাবে বুঝবেন, আপনার সম্ভাবনা কতটুকু? দেখুন আপনার সমস্যা অনেক। আপনার ভাল একটা লক্ষ্যও আছে। কিন্তু যখন কাজের কথা ভাবেন, তখন সমস্যাগুলো আপনার সামনে এমনভাবে হাজির হয় যে, কাজের চেয়ে বরং অকাজই হয় বেশি। হ্যাঁ, আমি জানি আমার- আপনার অনেক সমস্যা। শুধু সমস্যাই। আমি ভালভাবে কথা বলতে পারি না, আমার চেহারা ভাল না, স্বাস্থ্য ভাল না, আমার বিদ্যা- বুদ্ধির জোরও তেমন নেই। এরকম অনেক কিছুই আমার – আপনার সাথে জড়িত। আমাদের জীবনে অনেক না যুক্ত আছে। এই ‘না’ গুলো হয়তোবা আমাদের পক্ষে জীবন থেকে সরানোও সম্ভব না। তাই বলে তো এই ‘না’ এর দিকে চেয়ে থেকে পুরো জীবন হতাশায় কাটান যায় না।
একবার যদি ভাল করে ভেবে দেখেন, দেখবেন- বাহিরের যত না আছে তার চেয়ে ভিতরের যে ‘না’ টা সেটাই অনেক বেশি শক্ত। একটা কথা আছে – বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কথাটা সত্য। মনের ‘না’ টাকে দূর করুন। একবারে না হক, দশবারে তো হবে। দেখুন, সৃষ্টিকর্তা আমাদের যে মস্তিস্ক দিয়েছেন, আপনি শুধু সেটার কথাই ভাবুন না কেন? দেখতে পারবেন, আপনার অপার সম্ভাবনা। বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে কত ক্ষমতাবান করে তৈরি করেছেন। স্পষ্ট হয়ে যাবে যে, আপাত দৃষ্টিতে যত সমস্যাই দেখেন না কেন, আপনার সম্ভাবনার তুলনায় তা কিছুই নয়। সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই মস্তিস্কের কথা সবাই জানেন। তারপরেও মনে করিয়ে দিচ্ছি। পাশাপাশি আমিও আমার একটু সম্ভাবনার হিসেব করিয়ে নিই। যাতে আপনার সাথে আমিও আরেকটু আশাবাদী আর সম্ভাবনাময় হয়ে উঠি।
আমাদের মস্তিস্ক কম্পিউটারের চেয়ে অনেক বেশি গুনে জটিল। গবেষণায় দেখা গেছে, মানুষের মত ক্ষমতার একটি এটমিক মস্তিস্ক তৈরি করতে প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন। আরও বিস্ময়কর যে, এই রকম মস্তিস্ক চালাতে প্রায় এক হাজার কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। এবং কর্ণফুলীর কাপ্তাইয়ের যে উৎপাদন, সে হিসেবে এর মত ৩২৫০ টি বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন হবে প্রতিদিন এটি চালু রাখার জন্য। প্রায় আঠারটি একশতলা দালানের সমান হবে এর আয়তন। মস্তিস্কের সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো কর্টেক্সকে সমান্তরালভাবে সাজালে এর আয়তন হয় প্রায় দুহাজার বর্গমাইল। স্নায়ুতন্ত্রের একক নিউরন। যার কয়েকশত একটি আলপিনের মাথায় একত্রে স্থান করে নিতে পারে। শরীরের বিভিন্ন অংশ থেকে ইলেক্ট্রনিক সিগন্যাল মস্তিস্কে বহন করা এবং মস্তিস্ক থেকে বিভিন্ন আদেশ অতি দ্রুত হাজার কোটি সেলে ছড়িয়ে দেওয়াই নিউরনের কাজ। ব্রেইনের এতসব কাজ ঘটতে পারে সেকেন্ডের লক্ষ ভাগের মাত্র একভাগ সময়ে। মানব মস্তিস্কে রয়েছে শক্তিশালী মেমোরি সেল। এই স্মৃতি সংরক্ষণশালা প্রায় প্রতি সেকেন্ডে দশটি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে। সবচেয়ে আশ্চর্যের –পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্যকে একত্রে এই সেলে রাখা হলে এর লক্ষ ভাগের এক ভাগও পূরণ হবে না। কি, একেবারে চুপ হয়ে গেলেন যে! চলুন, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তা’আলার-‘আলহামদুলিল্লাহ’। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মেমোরি সেলের হাজার ভাগের এক ভাগও কাজে লাগাতে পারি না। বিজ্ঞানীরা আরও বলেন- মানব মস্তিস্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়েও প্রায় দশ লক্ষ গুন বেশি ক্ষমতা সম্পন্ন। দামের হিসেব করলে একটি কম্পিউটার যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে আমাদের একেকজনের ব্রেনের দাম দাঁড়াচ্ছে কমপক্ষে ৫,০০০ কোটি টাকা। তার মানে দাঁড়াই, আমরা যারা নিজেরাই নিজেদের অবহেলা করি, অবজ্ঞা করি এবং আমাদের দৃষ্টিতে যারা অনেক মেধাবী অর্থাৎ সবার ক্ষেত্রেই, সবার ঘাড়ের উপরেই একটি পাঁচ হাজার কোটি টাকার সম্পদ আছে। তাহলে এবার ভেবে দেখুন- আপনার সম্ভাবনা কতটুকু? ভাবুন, ভাবুন এবং আরও ভাবুন। শুধু মাত্র এই মস্তিস্কের মূল্যায়নই যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজে বের করার জন্য। আল্লাহ আপনাকে - আমাকে সব দিয়েছেন শুধু কাজে লাগাতে হবে আমাদের। তবেই সফলতা ধরা দিবে। গোমড়া মুখটা এবার হাল্কা করুন তো। একটু হাসুন। নিজের শক্তি, সম্ভাবনার সমন্বয়েই সফলতা। এবার কাজে নেমে পড়ুন। যে কোন ভাল কাজ। আপনাকে ঠেকিয়ে রাখার মত মনে হয় না- আর কোন বাঁধা আছে। এবার এগিয়ে যান। স্বয়ং সৃষ্টিকর্তাও আপনার সাথে আছেন। ইনশাআল্লহ, আপনি পারবেন।