Showing posts with label কিছু গুরত্বপূর্ণ টিপস্. Show all posts
Showing posts with label কিছু গুরত্বপূর্ণ টিপস্. Show all posts

ছাত্র জীবনে টাকা আয়ের উপায়,,,,

ছাত্র জীবনে টাকা আয়ের উৎস

আরও অন্য দশজন স্কুল কিংবা কলেজ পড়ুয়া ছাত্রদের মত আপনিও আপনার মূলবান সময়টুকু ব্যয় করছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগের সাইটে। মাঝে মাঝে আমার নিজের প্রতিও খুব দুঃখ হয় কেন আমি বিগত দুই বৎসর এ সকল সাইটে সময় ব্যয় করলাম। আমি নিজে প্রায় দুই বৎসর ফেইসবুক, টুইটার এবং বিভিন্ন অনলাইন গেম খেলে সময় পার করেছি। এখন আমি ভাবি কেন আমি এ সময় টুকু ঐ সমস্ত সামাজিক যোগাযোগের সাইটে ব্যয় না করে ব্লগিং করে কাটালাম না।
 এ রকম আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ঠিক একই ভাবে বিভিন্ন সামজিক যোগাযোগের সাইটে চ্যাট করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিচ্ছে। আপনি যদি হিসাব করেন যে, আপনি প্রতিদিন গড়ে কতটুকু সময় ইন্টারনেট ব্যবহার করে পার করছেন, তাহলে বেশীরভাগ লোকই বলবে ২-৫ ঘন্টা। তাহলে আপনি কি ভাবছেন এ সংখ্যা বছরে কতয় গিয়ে দাড়াচ্ছে। বছরে অন্তত ১১০০-১২০০ ঘন্টা পার করছেন ইন্টারনেটে বিভিন্ন সমাজিক যোগাযোগ এর সাইটে চ্যাট করে। কিন্তু একবারও কি আপনি নিজের কাছে প্রশ্ন করেছেন যে, আপনার এ মূল্যবান সময়গুলি ব্যয় করে আপনি কি পেয়েছেন? আমিত নির্ধিদ্বায় বলতে পারি এর শুরু থেকে শেষ অব্দি শুধু শূন্য আর শূন্য।

আপনার মূ্ল্যবান সময়ের সামান্য সময় ব্যয় করে যদি কিছু টাকা পয়সা ইনকাম করে নিজের প্রয়োজন মিটাতে পারেন, তাহলে অন্যের কাছ থেকে ধার কর্জ করে চলার চেয়ে খারাপ কি? ইন্টারনেট জগৎটা Facebook, social media and gaming এর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার সামান্য ইচ্ছা শক্তির বলে আপনি ইন্টারনেট হতে কিছু টাকা উপাজর্ন করতে পারেন। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ছাত্র-ছাত্রী, গৃহিনী এবং কিশোর বয়সি আধুনিক জেনারেশনরা ইন্টারনেট হতে অল্প কিছু টাকা উপার্জন করে নিজের ব্যক্তিগত প্রয়োজন মিটাতে পারেন।
নিজের সময় অযথা ব্যায় না করে , তা কাজে লাগান,,!!!!

একটি সফল ক্যারিয়ার গড়তে যা যা করা দরকার,,,

১. লক্ষ্য নির্ধারণ করুন
           
লক্ষ্যহীন নৌকা কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর কথা ভাবতেও পারে না। তাই সবার আগে প্রয়োজন আপনার লক্ষ্য নির্ধারণ করা। আপনি যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আগ্রহী হন তাহলে সে বিষয়টিতে অবশ্যই মনোযোগী হবেন। কিন্তু তার আগে প্রয়োজন সে বিষয়টি নির্ধারণ করে নেওয়া। অন্যথায় আপনার সিদ্ধান্ত নিতে নিতেই বহু সময় পার হয়ে যাবে।



২. সময় দিন


ক্যারিয়ারের কোনো একটি নির্দিষ্ট দিকে আপনি যেতে চান কিংবা পছন্দের কোনো একটি বিষয়ে দক্ষ হতে চান উভয় ক্ষেত্রেই আপনার রাতারাতি কোনো কিছু করা সম্ভব নয়। এক্ষেত্রে সবার আগে কিছু সময় নিয়ে বিষয়টি বিস্তারিত জেনে নিতে হবে। এরপর ধীরে ধীরে সে বিষয়ে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে সময় ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

৩. আগ্রহের বিষয়ে কাজ


আপনার কোন বিষয়ে আগ্রহ আর সে বিষয়ে কিভাবে লাভবান হওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করুন। অনুসন্ধানের মাধ্যমে আপনার আগ্রহের বিষয় থেকেই বহু আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয় পাওয়া যাবে।
৪. বাস্তববাদী হোন



বাস্তববাদী না হলে কোনো বিষয়েই সফলতা অর্জন সম্ভব নয়। তাই ক্যারিয়ারের ক্ষেত্রেও বাস্তববাদী হওয়া প্রয়োজন। যেমন আপনার এমন কোনো কাজে আগ্রহ, যে কাজের বর্তমানে কোনো মূল্যই নেই। এমন আগ্রহ আদতে কাজে লাগানো অবাস্তব হয়ে পড়তে পারে।



৫. প্রিয় মানুষদের কাছাকাছি থাকুন


জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে দেখা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবার কাছাকাছি যে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনার সফলতার জন্য সহায়তা করে এমন মানুষদের সঙ্গে থাকুন। এতে নানা বিষয়ে স্বস্তি হবে এবং সামনে এগিয়ে যাওয়া সহজ হবে।



৬. গুরু খুঁজে নিন


বর্তমান সমাজে নিজের ভালোবাসার বিষয় নিয়ে সফল হওয়ার কলাকৌশল নিজে নিজে রপ্ত করা অনেক কঠিন। এক্ষেত্রে একজন সফল ব্যক্তির আন্তরিক পরামর্শ প্রয়োজন। আর এ কাজে উপযুক্ত ব্যক্তি খুঁজে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
৭. পরিবেশ বিবেচনা করুন


অনেক বিষয় আছে যা আপনার কাছে অস্বাচ্ছন্দ্যকর। এসব বিষয় আপনি এড়িয়ে চলতেই আগ্রহী। কিন্তু সব সময় এমন কাজ করলে তা আপনার পরীধি সীমিত করে দেবে। এ কারণে অস্বাচ্ছন্দ্যময় এসব বিষয়ও করতে শুরু করুন। এক্ষেত্রে পরিবেশ নিয়ে কোনো চিন্তা থাকলে তা আগেই ভেবে নিন। কিভাবে সমস্যা সমাধান করা যায় সে উপায় অনুসন্ধান করুন।



৮. অপেক্ষা নয়


কোনো কাজের জন্য অপেক্ষা করতে করতে অনেকে জীবনটাই পার করে দেন। এক্ষেত্রে আপনি যদি সত্যিই কোনো কাজে আগ্রহী হন তাহলে সে কাজটি দ্রুত শুরু করে দিন। অন্যথায় তা আর করা নাও হতে পারে।



৯. সহজভাবে নিন


অনেক কাজ আছে যা আপনার পক্ষে করা সম্ভব না বলেই মনে হতে পারে। এক্ষেত্রে নিজের প্রতি একটি উচ্চ ধারণা অনেকেরই কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে কাজের বিঘ্ন এড়াতে নাক উঁচু ভাব বদলানোর বিকল্প নেই। সবকিছু সহজভাবে নিন, কাজও সহজ হয়ে যাবে।
১০. সিদ্ধান্ত সফল করার উদ্যোগ নিন


কোনো বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার কোনো মূল্য থাকে না যদি না আপনি সে সিদ্ধান্তটি সফল করার জন্য উদ্যোগ নেন। এক্ষেত্রে তাই সিদ্ধান্ত নেওয়ার পর তা সফল করার জন্য উদ্যোগ নিতে হবে।



১১. একাই সব কাজ নয়


কোনো একটি কাজ একাই নিখুঁতভাবে করা সম্ভব হয় না। এক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়মের আওতায় কাজটি ভালোভাবে করতে হলে উপযুক্ত মানুষ ও প্রচেষ্টা প্রয়োজন হয়। আপনার কোনো শখের বিষয়েও একই কথা প্রযোজ্য।



১২. শিক্ষা নিন


শিক্ষার মূল্য কখনোই শেষ হয় না। যে কোনো বিষয়ে কাজে নামার আগে সে বিষয়টিতে কিছু শিক্ষা নিয়ে নিন। এতে কাজটি সফল করা অনেক সহজ হয়ে যাবে।



১৩. আগ্রহী হোন


আগ্রহ ছাড়া কোনো কাজ করলে তাতে সফলতার সম্ভাবনা অনেক কমে যায়। কাজটি নিখুঁতভাবে শেষ করার জন্যও আগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে।

পড়াশুনা মনে রাখার উপায়,,,


1,পড়ার সাথে নিজেকে সম্পৃক্ত করুন
আপনি যা পড়ছেন সেই বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। নিজে নিজেকে প্রশ্ন করুন ও পড়ার ভেতর থেকে উত্তর ও নিজেই খুঁজে বের করুন। যখনই আপনি কোন বিষয়ে পড়তে গিয়ে ঘটনার কারণ ও ফলাফল সম্পর্কে নিজে থেকে জানার চেষ্টা করবেন তখন সেই পড়া আপনার ভেতর খুব পাকাপোক্তভাবে বসে যাবে। তাই সহজে আপনার মন থেকে পড়া হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়।

2,,নোট করে করে পড়ুন

কটানা কোন বিষয় পড়ে না গিয়ে বরং ছোট ছোট অংশে ভেঙ্গে ভেঙ্গে বা অল্প করে করে পড়ুন। এক নাগারে কোন বিষয়ে পড়ে গেলে আপনার ভুলে যাওয়ার সুযোগ থাকে, তাই ছোট ছোট অংশে ভেঙ্গে বা নোট করে পড়লে আপনার স্মৃতিতে তা ভালোভাবে আটকে যায় আর ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

3,,যা পড়ছেন তা কল্পনা করার চেষ্টা করুন

আপনি যে বিষয়ে পড়ছেন ভা যে ঘটনা সম্পর্কে পড়ছেন সেটা নিজে নিজে কল্পনা করার একটা চেষ্টা করে দেখুন। যদি আপনি কোন যুদ্ধ সম্পর্কে পড়তে বসেন তাহলে নিজেকে যুদ্ধ ময়দানে কল্পনা করুন, ভাবুন কেন আপনি যুদ্ধে এসেছেন আর কি নিয়েই বা এই যুদ্ধ। দেখবেন পড়ার বিষয়বস্তু আপনার মস্তিস্কে একটি স্থায়ী জায়গা দখল করে থাকবে।

4,,একটু ব্যাতিক্রম ঘটনায় বাড়তি মনোযোগ দিন

কোন বিষয়ে পড়তে গিয়ে হয়তো আপনার সামনে অন্য রকম কাহিনী বা ঘটনা সম্পর্কিত আলোচনা আসবে, কারণ সবটাই আপনার জানা বিষয় সম্পর্কিত আলোচনা সামনে পড়বেনা এমনটাই কাম্য। তাই এইসব সময়ে আপনি আপনার আলোচ্য বিষয়বস্তুতে বাড়তি মনোযোগ প্রদান করুন। আপনার একটু বাড়তি দেখাশোনা পড়া মনে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

5,,পড়ার ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন

আপনি যদি ভেবে থাকেন শুধু একটানা পড়ে গেলেই পড়া বিষয় আপনার মনে থাকবে তাহলে ভুল করবেন। বরং পড়ার ফাঁকে ফাঁকে বিরতি নিন, আর বিরতির পর আগের পড়াগুলো মনে মনে আওড়ানোর চেষ্টা করুন। এভাবে পড়লে দেখবেন আপনার স্মরণশক্তি এমনিতেই বাড়বে।

নির্দিষ্ট সময়ে পড়তে বসুন

6,,প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসুন
 প্রতিদিন একটি সময় করে নিন যে সময় পড়তে বসবেন এবং পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন।
এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের

7,,এনার্জি লেভেলের সঙ্গে -
 এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে, যে পড়াটা দিনে ১ ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন। পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন।

8,,মনে রাখার নানা ছন্দ
এছাড়া তৈরি করতে পারেন মনে রাখার নানা ছন্দ। যেমন, মোঘল সাম্রাজ্যের পরম্পরা বোঝাতে ‘বাবার হইলো একবার জ্বর, সারিলো ঔষধে’ ছড়াটি আওড়ালেই [বাবর হুমায়ূন আকবর জাহাঙ্গীর সাজাহান আওরঙ্গজেব] প্রমুখ মোঘল বাদশাহদের নাম একের পর এক বলে দেয়া যায়।





মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রেখে, জীবন কে সুন্দর করুন..part-2


1, মানসিক চাপ কে না বলুন
ড. হেফনার বলেন “ইয়োগা, ধ্যান কিংবা তাই-চি ইত্যাদি শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।”

একটি গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত ইয়োগা করেন তারা তুলনামূলক কম শারীরিক সমস্যা বা প্রদাহে ভোগেন। বিভিন্ন দুরারোগ্য শারীরিক সমস্যার মধ্যে গা-ব্যথা অন্যতম। পরে যা থেকে হৃদরোগ সৃষ্টি করতে পারে।

এ সম্পর্কে ‘টেক্সাস এঅ্যান্ডএম হেল্থ সায়েন্স সেন্টার কলেজ অফ মেডিসিন’য়ের সহকারী অধ্যাপক জন সিমন্স জুনিয়র বলেন “নিয়মিত দিনের কিছু নির্দিষ্ট সময়ে অন্যসব ব্যস্ততার কথা ভুলে একান্ত মনে বিশ্রাম শরীরের জন্য ভালো ফল বয়ে আনে।

2,বন্ধুদের সাথে সময় কাটান,

সবসময় একাকী থাকা মানসিক স্বাস্থ্যে পাশাপাশি হৃদযন্ত্রেরও ক্ষতি করতে পারে। এমনকি কখনও হৃদরোগ ধরা না পড়লেও ক্ষতির আশংকা থেকেই যায়। 

একটি গবেষনায় দেখা গেছে মানসিক চাপ থেকে সাধারণত মহিলারা একধরনের কণ্ঠনালীর প্রদাহ, হৃদপিণ্ডসক্রান্ত বুকের ব্যাথা এবং অন্যান্য সমস্যায় ভোগেন। বিশেষ করে তারা যখন হার্ট-অ্যাটাকের পরে সময়টায় পরিবার বা সমাজ থেকে পর্যাপ্ত মানসিক সহায়তা পাননা।

তাই একাকী ঘরে বসে না থেকে আজই বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ুন। তবে এক্ষেত্রে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে। 

হেফনার এর মতে “আপনার বন্ধুরা যদি স্বার্থপর হয় তবে অনেক বন্ধু থাকলেও তা খুব একটা উপকারী হবে না।”

3👉নির্ভুল হওয়ার
চিন্তা বাদ দিন👉

যারা সাধারনণত “টাইপ এ” চরিত্রের মানে সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান তারাই মূলত হৃদরোগে বেশি ভোগেন। 

হেফনারের মতে এ ধরনের অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তিচরিত্রে শত্রুতার মনোভাব তৈরি করে।

তিনি বলেন “টাইপ এ চরিত্রের পেছনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুভাবাপন্ন মনোভাব মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে এধরনের মনোভাব ব্যক্তিমনে অন্যদের প্রতি প্রবল বিদ্বেষ তৈরি করে।”

গবেষনায় দেখা গেছে, শত্রুভাবাপন্ন মনোভাব উচ্চ রক্তচাপ এবং মুটিয়ে যাওয়ার মূল কারণ যা পরে হৃদরোগ ডেকে আনে। তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। কেননা আশাবাদী মনোভাব আপনার হ্রদযন্ত্র রাখবে সুরক্ষিত এবং বিপদমুক্ত।

4*👉ক্ষোভ ঝেড়ে
ফেলুন✌✌

মনের মধ্যে ক্ষোভ জমা করে রাখার অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে না। গবেষনায় দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদ্ররোগে আক্রান্ত হওয়ার হার বাড়ে। 

ডক্টর সিমন্স বলেন “আপনি ভাবতেই পারবেন না মনের মধ্যে ক্ষোভ জমা থাকলে তা কত দ্রুত এবং দীর্ঘ সময় ধরে শরীরের ক্ষতি সাধন করে। তাই নিজের ঘাঁড় থেকে এই আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকুন সবসসময়।”

এ সম্পর্কে বলতে গিয়ে ক্যথি হেফনার ক্ষমাশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। এর ফলে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে যা সুরক্ষিত রাখবে হৃদযন্ত্র।

5👉প্রাণ খুলে
হাসুন✌ 

২০০৫ সালে পরিচালিত গবেষণায় জানা যায় সবসময় গম্ভীর থাকার বদলে প্রাণ খুলে হাসলে শতকরা বিশভাগ বেশি ক্যালরি পোড়ানো যায়। 

প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে নিয়মিত হাস্যকর এবং তুলনামুলক গম্ভীর চলচ্চিত্র দেখানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে আসেন। আর নিয়মিত ক্যালরি পোড়ানোর মাধ্যমে স্থুলতার হাত থেকে বাঁচা যায় যা কিনা দীর্ঘ সময় ধরে হৃদযন্ত্র সুরক্ষিত রাখার ভালো একটি উপায়।

নিয়মিত আমোদ-প্রমোদ হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। ২০১০ সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি’র তথ্যানুসারে, হাসি ঠাট্টার ফলে দেহের সংবহনতন্ত্র বা বিভিন্ন নালীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই ঠোঁটের কোণে সবসময় এক চিলতে হাসি রাখুন কিংবা পারলে মন খুলে হাসুন।

আপনি যত বেশি হাসবেন, তত বেশি ক্যালরি পুড়বে এবং হৃদযন্ত্র হবে শক্তিশালী।






মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রেখে, জীবনকে সুন্দর করার উপায়,,part 1

1👉সঠিক
খাবার খান💝

লাল মাংস এবং প্রক্রিয়াজাত খাদ্য কম পরিমাণে এবং শাক-সবজি, ফল, মাছ এবং শস্যদানা বেশি পরিমাণে খাওয়ার অভ্যাস শুধু ওজনই নিয়ন্ত্রেণে রাখবে না পাশাপাশি হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করবে।

ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে আর হঠাৎ বিপদের হাত থেকে দূরে থাকা যাবে।

এ সম্পর্কে ডক্টর সিমন্স বলেন “সুষম খাদ্য গ্রহনের মাধ্যমে শরীর সারাদিন স্থিতিশীল থাকবে। ফলে একেক সময় একেক রকম বোধ করবেন না এবং কখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না।”

তাছাড়া হৃদরোগ হওয়ার অন্যতম কারণ বহুমুত্র রোগ থেকে দূরে রাখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
ক্যাফেইন নেওয়া
কমিয়ে দিন
ক্যাফেইন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে তুলে এবং মানসিক চাপ বর্ধক হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এটা তখনই ভালো যদি আপনি কোনও হিংস্র বাঘের মুখে পড়েন।

তবে সামান্য কারণ যেমন ট্রাফিক জ্যামে আটকা পড়ার ফলে যদি এমন হয় তবে তা চিন্তার কারণ বৈকি। মানসিক চাপ বাড়ানোর হরমোনের নিঃসরণের ফলে শরীরব্যথা শুরু হয়।

তাই ঘন ঘন চা-কফি খাওয়ার অভ্যেস ছাড়ুন। কেননা এসবে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে।

এমনকি জিরো-ক্যালরি বা চিনিহীন বলে বাজারজাত করা কোমল পানীয় থেকেও নিজেকে দূরে রাখুন কেননা গবেষনায় দেখা গিয়েছে, এ ধরনের কোমল পানীয় পান করলে ডায়াবেটিস এবং হৃদরোগের আশঙ্কা থাকে।

2👉পর্যাপ্ত ঘুম💝

বর্তমানে মানুষদের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ করা যায়। সুস্থ থাকতে হলে ছয় থেকে আট ঘণ্টা ঘুম আবশ্যক। এক্ষেত্রে সময়ের চেয়ে কতটা নিশ্চিন্তে ঘুমোনো গেলো তা বেশি গুরুত্বপূর্ন।

‘Sleep apnea’ এমন একটি অবস্থা যার ফলে ব্যক্তি নিঃশ্বাসে অসুবিধার কারণে ঘুম থেকে পর্যায়ক্রমে জেগে ওঠে। যারা এই সমস্যায় ভোগেন তাদের হৃদরোগ হওয়ার আশঙ্কা থাকে।

যে ব্যক্তি রাতে পর্যাপ্ত ঘুমোতে পারেন তার ঘুমচক্র স্বাভাবিকভাবে পূর্ণ হয় না। আর রাতের বেলা স্বাভাবিকভাবেই রক্তচাপ কম থাকে এবং শরীরে হরমোন কম উৎপন্ন হয়। যা থেকে হাইপারটেনশন এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে।

3👉বেশি করে 
পরিশ্রম করুন💝

রোগমুক্ত থাকতে চান? তাহলে নিয়মিত হাঁটা, দৌঁড়ানো, সাঁতার কাটা কিংবা নাচের অভ্যাস করুন। এসব কর্মকাণ্ড শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে এবং ডায়বেটিস কিংবা হৃদরোগ থেকে দূরে রাখবে। কায়িক পরিশ্রমের মাধ্যমে মানসিক অবসাদ থেকেও মুক্তি পাওয়া যায়।

একের পর এক গবেষনায় দেখা গিয়েছে, বাগান করার মতো কাজের মাধ্যমেও অনেক সুফল পাওয়া যায়। কারণ তা হৃদপিণ্ডকে সক্রিয় রাখে এবং রক্ত চলাচলে সাহায্য করে।

দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’য়ের মতে দৈনিক বা সপ্তাহের বেশিরভাগ দিন অন্তত ৩০ মিনিট এ ধরনের পরিশ্রম করা উচিত। তবে কোন ব্যায়াম দিয়ে শুরু করবেন তা ঠিক করার আগে ডাক্তারের পরামর্শ নিন।